প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকাসক্ত শিশুদের জন্য গতকাল শনিবার মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় পার্ক ও খেলার মাঠের উদ্বোধন করা হয়েছে। উপজেলার আপনগাঁওয়ে মাদকাসক্ত পুনর্বাসন নিবাসের (আপন) আঙিনায় এর উদ্বোধন করেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের পরিচালক মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে বক্তব্য দেন আপনের প্রতিষ্ঠাতা ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল এবং ইউএনও শেখ জাহিদুল ইসলাম। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে কাফকো ২০ লাখ টাকা ব্যয়ে এই শিশু পার্ক ও খেলার মাঠ নির্মাণ করেছে। আপনের চিকিৎসা ব্যবস্থাপক আসাদুজ্জামান জুয়েল জানান, এখানে শিশুদের জন্য স্কুল আছে।