পার্ক উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কার শেষে সিলেটের ‘জালালাবাদ পার্ক’ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পার্কটি প্রতিদিন ভোর ছয়টা থেকে নয়টা এবং বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত নগরবাসীর হাঁটার জন্য উন্মুক্ত থাকবে। গতকাল মঙ্গলবার সকালে ফিতা কেটে পার্কটির উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। ১০৫ শতক জায়গার ওপর নির্মিত পার্কটির সংস্কার করতে প্রায় ৫৩ লাখ টাকা ব্যয় হয়েছে।