পার্কওয়ে হাসপাতালের সঙ্গে চট্টগ্রাম ক্লাবের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার অন্যতম শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান সিঙ্গাপুরের পার্কওয়ে হাসপাতালের সঙ্গে চট্টগ্রাম ক্লাবের সমঝোতা চুক্তি সই হয়েছে। গতকাল রোববার দুপুরে ক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চুক্তি সই হয়।
চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান ওমর ফারুক ইউসুফ ও পার্কওয়ে হাসপাতালের প্রধান বিপণন কর্মকর্তা এলভিন নিওর মধ্যে চুক্তি সই হয়।
অনুষ্ঠানে এলভিন নিও, ক্লাব চেয়ারম্যান ওমর ফারুক ইউসুফ, আজাদী সম্পাদক এম এ মালেক, পূর্বকোণ সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী ও ক্লাবের সাবেক চেয়ারম্যান কাশেম চৌধুরী বক্তব্য দেন।
অনুষ্ঠানে পার্কওয়ে হাসপাতালের কান্ট্রি ম্যানেজার স্টিভেন মগ লিভ হাং, পেশেন্ট অ্যাসিসট্যান্ট পরিচালক মনোয়ার শাহদাত, মার্কেটিং ম্যানেজার সিদরাতুল মুনতাহা মিশমা, চট্টগ্রাম ক্লাবের ভাইস চেয়ারম্যান শোভন এম সাহাবুদ্দিন, জেনারেল কমিটির সদস্য শাহজাদা আলম, সায়েদুল আনোয়ার, মঞ্জুরুল আলম পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।