
২০১৫ সালে সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন আউয়াল হোসেন। গতকাল তাঁর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন।
প্রথম আলো: সিক্কাটুলী শিশুপার্কটি সংস্কারে কোনো উদ্যোগ নিয়েছেন?
কাউন্সিলর: পার্কটি সংস্কারে ডিএসসিসির মেয়র বরাবর আবেদন করেছি। ইতিমধ্যে নকশা চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে।
প্রথম আলো: বাংলাদেশ মাঠটি খেলার উপযোগী করতে কোনো উদ্যোগ নিয়েছেন?
কাউন্সিলর: এই মাঠটিও সংস্কার করা হবে। মাঠের নকশায় চারপাশে ফ্রি ওয়াই-ফাই, ক্লোজড সার্কিট ক্যামেরা, কফিশপ, গ্রন্থাগার ও ব্যায়ামাগারের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রথম আলো: মাজেদ সরদার লেন থেকে অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ করছেন না কেন?
কাউন্সিলর: মিরন জল্লা বাজারটি ভেঙে সেখানে মেয়র মোহাম্মদ হানিফ সুপার মার্কেট নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এটা হলে এই দোকানিদের সেখানে স্থানান্তর করা হবে।
প্রথম আলো: মাজেদ সরকার কমিউনিটি সেন্টারটি সংস্কার করবেন?
কাউন্সিলর: এটি ভেঙে আধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণে ডিএসসিসির মেয়র বরাবর আবেদন করেছি।