প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের মীরবাগ রেলওয়ে স্টেশনের কাছে লোকাল ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় পার্বতীপুর-বদরগঞ্জ-কাউনিয়া পথে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীরা দুর্ভোগে পড়ে।
গত রোববার পার্বতীপুর থেকে বুড়িমারীর পথে রওনা হওয়া ৪৬২ নম্বর লোকাল ট্রেনের ওই বগিটি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মীরবাগের কাছে লাইনচ্যুত হয়।
কাউনিয়া স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আবদুল বারী তালুকদার প্রথম আলোকে জানান, বগিটি লাইনচ্যুত হওয়ার পর লালমনিরহাট থেকে উদ্ধারকারী ট্রেন এসে রাত সাড়ে ১১টার দিকে তা ওঠায়। এরপর ট্রেন চলাচল আবার শুরু হয়। বগি লাইনচ্যুত হয়ে পড়ায় দোলনচাঁপা এক্সপ্রেসসহ ওই পথে চলাচলকারী কয়েকটি ট্রেন আটকা পড়ে।