পার্বতীপুর যুবলীগের সভাপতি বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুর রায়হানকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ। চাঁদাবাজি, অসদাচরণ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ তুলে গত সোমবার আওয়ামী লীগের কার্যালয়ে সংগঠনের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক। সভায় আগামী ৪-৯ ডিসেম্বর উপজেলার ১০ ইউনিয়নে আওয়ামী লীগের কাউন্সিল ও ১৫ ডিসেম্বর পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন সরকার, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক নূর বখত প্রামাণিকসহ শহিদুল আলম, আবদুর রাজ্জাক, ইউনুস আলী পীর।