পার্বতীপুরে অগ্নিকাণ্ডে মুরগির খামার পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সরকারপাড়ায় গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে একটি মুরগির খামার পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ওই খামারের এক হাজার মুরগি মারা যায়। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পার্বতীপুর মডেল থানাসংলগ্ন সরকারপাড়ায় মাহাবুবুর রশিদের পোলট্রি ফার্মে মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাত্ক্ষণিকভাবে দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করা হলেও পৌনে এক ঘণ্টা পর রাত ১২টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে খামার পুড়ে ছাই হয়ে যায়। মাত্র দুই কিলোমিটার রাস্তা আসতে এত সময় লাগায় উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের পানিবাহী নতুন গাড়িটি ভাঙচুর করে।