পার্বতীপুরে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর শহরের পাকা প্রাচীরে ঘেরা বধ্যভূমির ভেতর থেকে আনুমানিক ২৮ বছর বয়সী অজ্ঞাতনামা এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। পার্বতীপুর রেলওয়ে থানার উপপরিদর্শক রবিউল ইসলাম জানান, লোকমুখে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বধ্যভূমির সঞ্চৃতিসৌধের সামনে মাটিতে পড়ে থাকা লাশটি উদ্ধার করা হয়। লাশের পরনে নিল-কালো চেক শার্ট ও চকলেট রঙের প্যান্ট ছিল। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।