পার্বতীপুরে এক কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুরের বেয়ায়েতচণ্ডী ইউনিয়নের কৈকুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।
ওই ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নূর মোহাম্মদ রাজাকে জাল ব্যালট পেপারসহ আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁকে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তহিজউদ্দিন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।