প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুরে ‘নারীদের জীবিকা উন্নয়নে স্টেকহোল্ডারদের করণীয়’ শীর্ষক কর্মশালা হয়েছে। গতকাল বুধবার উপজেলার কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই কর্মশালা হয়। এর আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা সোশ্যাল ডেভেলমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মো. রওশন কবির। বক্তব্য দেন প্রাণিসম্পদ কর্মকর্তা ইদ্রিস আলী, সমবায় কর্মকর্তা শহিদুল আলম প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করেন আবদুস সামাদ। এতে বলা হয়, মমিনপুর ও চণ্ডীপুর ইউনিয়নের ২৫টি গ্রামে সাত হাজার নারীকে সংস্থা সমবায় কার্যক্রমে নিয়ে আসে। ছয় বছর আগে তাঁদের মূলধন দেওয়া হয় ৩ কোটি টাকা, যা বেড়ে ১০ কোটি হয়েছে।