পার্বতীপুরে কলেজছাত্রসহ বিভিন্ন স্থানে নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে গতকাল সোমবার ট্রাক্টর চাপায় একজন কলেজছাত্র নিহত হয়েছে। চট্টগ্রামের পটিয়া, ফরিদপুরের ভাঙ্গা, গাইবান্ধা, ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে সড়ক দুর্ঘটনায় গত দুদিনে আরও নয়জন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর;পার্বতীপুর (দিনাজপুর): পার্বতীপুর-রংপুর সড়কের পার্বতীপুরের হক অটোরাইসমিলের সামনে গতকাল ট্রাক্টরের চাপায় পার্বতীপুর ডিগ্রি কলেজের ছাত্র মো. শাহজালাল (২২) নিহত হন। তিনি বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর বোর্ডের হাট গ্রামের সুলতান উদ্দীনের ছেলে।পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়ায় গতকাল একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক ফেরদৌস আলম (৩৫), যাত্রী মুহাম্মদ ফারুক (৪৫) ও ছাবের আহমদ (৩৬)।ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় সলিলদিয়া সেতুর কাছে রোববার ট্রাকের চাপায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ (৭৫) নিহত হয়েছেন। গাইবান্ধা: জয়পুরহাট-গোবিন্দগঞ্জ সড়কের ফাঁসিতলা এলাকায় রোববার ট্রাকের চাপায় গোয়ালপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে রঞ্জু মিয়া (২৬) নিহত হয়েছেন।ময়মনসিংহ অফিস ও ত্রিশাল: ভালুকা উপজেলার মেহেরাবাড়িতে রোববার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইউনিলিভার বাংলাদেশের মালবাহী একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই প্রতিষ্ঠানের জুনিয়র বিক্রয় প্রতিনিধি মনির হোসেন (৩৫), জসিম উদ্দিন (৩০) ও টেম্পোচালক ফরিদ মিয়া (২০) নিহত হন। একইদিন ত্রিশাল উপজেলার কানহর মডেল এলাকায় একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক উপজেলার পাড় ধানীখলা গ্রামের মো. আজম খান (৩২) নিহত হন।