পার্বতীপুরে গুদাম থেকে ৫২ টন চাল পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর খাদ্যগুদাম থেকে গোপনে প্রায় ৫২ টন চাল পাচারের ঘটনা ঘটেছে। গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেনুল ইসলাম গতকাল বৃহস্পতিবার গুদাম পরিদর্শন করে কাগজপত্র পরীক্ষা করলে ঘটনাটি ধরা পড়ে।গুদামের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত সেখানে এক হাজার ৪১৭ দশমিক ৭৮৪ টন চাল ও ১১ দশমিক ৪৩৭ টন গম মজুদ থাকার কথা। কিন্তু গমের মজুদ ঠিক থাকলেও চালের মজুদ ৫২ দশমিক ১৫০ টন কম পাওয়া যায়।পার্বতীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মধুসূদন বর্মণ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই কাউকে চাল দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।যোগাযোগ করা হলে অভিযুক্ত খাদ্যগুদাম কর্মকর্তা খলিলুর রহমান কোনো কথা বলতে রাজি হননি।