পার্বতীপুরে গৃহবধূর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আদুরী রানী (৩২) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। পার্বতীপুরের ল্যাম্ব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়।
আদুরী রানী চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের সুবল চন্দ্র রায়ের স্ত্রী ও পার্বতীপুরের মন্মথপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের নিরাপদ রায়ের মেয়ে।
আদুরীর বাবা নিরাপদ রায় ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে আদুরী রানীর সঙ্গে সুবল চন্দ্র রায়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে সন্তান না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য লেগে থাকত। এ নিয়ে আদুরীকে প্রায়ই তাঁর শ্বশুর-শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যরা নানা কথা বলতেন। এ বিষয় নিয়ে পারিবারিক কলহের জের ধরে গত মঙ্গলবার দুপুর ১২টায় বিষপান করেন আদুরী। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ওই দিন সন্ধ্যায় ল্যাম্ব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার ভোর চারটার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার এসআই আবদুল হামিদ বলেন, প্রতিবেশীরা জানিয়েছেন, সন্তান না হওয়ার কারণে বিয়ের পর থেকে পারিবারিক কলহ লেগে থাকত। তবে তাঁর মৃত্যু নিয়ে থানায় বুধবার দুপুরে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।