পার্বতীপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর শহরের পুরাতন বাজার জাহাঙ্গীরনগর মহল্লায় শারীরিক নির্যাতন করে তানজিলা খাতুন (২৩) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে পুলিশ ওই গৃহবধূর শোবারঘর থেকে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ স্বামী মোসাব্বের হোসেনকে (২৮) আটক করেছে।
এলাকাবাসী জানান, পার্বতীপুর শহরের মোসাব্বের হোসেনের সঙ্গে একই উপজেলার পূর্ব রসুলপুর চৈতাপাড়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে তানজিলার বিয়ে হয়।
গৃহবধূর বাবা নুরুল ইসলাম অভিযোগ করেন, বিয়ের পর থেকেই কারণে-অকারণে তাঁর মেয়েকে শারীরিক নির্যাতন করতেন মোসাব্বের ও তাঁর মা রাবেয়া বাসুরী। গতকাল প্রতিবেশীরা শোবার ঘরের চাল থেকে ফাঁস লাগানো অবস্থায় তানজিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেন। তানজিলাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন নিহত গৃহবধূর বাবা।