পার্বতীপুরে জঙ্গল থেকে কৃষকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সুরেন্দ্রনাথ রায় (৭০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার বেলাইচণ্ডী ইউনিয়নের বাঘাচোড়া ঠনঠনিপাড়া গ্রামের একটি জঙ্গল থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির বাড়িও একই গ্রামে। এ ঘটনায় তাঁর ছেলে মনোরঞ্জন রায় পার্বতীপুর মডেল থানায় মামলা করেছেন।নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সুরেন্দ্রনাথ রায় বাড়ির কাছের গোপালগঞ্জ বাজারে যান। পরে তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে গ্রামবাসী সুরেন্দ্রনাথের লাশ জঙ্গলে পরে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন।