পার্বতীপুরে ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। পরে পার্বতীপুর-ঢাকা রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সড়ে নয়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নিহত ব্যক্তির নাম বিপ্লব। তিনি কাভার্ড ভ্যানের চালক ছিলেন।
পুলিশ জানায়, আজ ভোরে একটি তেলবাহী ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিপ্লব মারা যান। আহত একজন। কাভার্ড ভ্যানটি বিকল হয়ে ট্রেনলাইনের ওপর পড়ে থাকে। ভোর পাঁচটার দিকে সীমান্ত এক্সপ্রেস ট্রেন এলে আবার সংঘর্ষ হয়। ট্রেনটি আটকা পড়লে পার্বতীপুর-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘সকালে রিলিফ ট্রেন এসে দুর্ঘটনাকবলিত যানবাহনটি সরায়। সকাল সাড়ে নয়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।