পার্বতীপুরে দুটি ইউপির নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন দুটি হলো রামপুর ও পলাশবাড়ী। গত শনিবার নির্বাচন কমিশনের উপসচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
পূর্বঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ দফায় ৭ মে এ দুটি ইউনিয়নসহ উপজেলার ১০ ইউনিয়নে ভোট গ্রহণের কথা ছিল।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির জারি করা প্রজ্ঞাপনে পার্বতীপুর পৌরসভার সীমানা সম্প্রসারণ করে রামপুর ইউনিয়নের খামার জগন্নাথপুর, পার্বতীপুর, রামপুর ও ভোটগাছ মৌজা এবং পলাশবাড়ী ইউনিয়নের হলদীবাড়ী মৌজার কিছু এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত করা হয়। এসব এলাকাভুক্ত ওয়ার্ড পুনর্বিন্যাস করে গেজেট না হওয়া ও সে অনুযায়ী ভোটার তালিকা পুনর্বিন্যাস না হওয়ায় এ দুটি ইউনিয়নে নির্বাচন না করার জন্য নির্বাচন কমিশন ওই নির্দেশ দেয়।