পার্বতীপুরে মাদক বিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদকের নেশা ত্যাগ করি, সুস্থ-সবল জাতি গড়ি’ এ স্লোগান নিয়ে গতকাল শনিবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘মাদকসেবন প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি’বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর উত্তম শহীদ মাহবুব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান পৃষ্ঠপোষক সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি রংপুর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল সালাহ্উদ্দিন মিয়াজী।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজ, অধ্যক্ষ লে. কর্নেল খন্দকার মো. ফারুক, দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এনামুল হক, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেনুল ইসলাম প্রমুখ।পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী।