পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফুলবাড়ী উপজেলা থেকে পণ্যবোঝাই একটি মিনি ট্রাক পার্বতীপুর শহরের পুরাতন বাজারের উদ্দেশে ছেড়ে যায়। পথে শহরের বাবুপাড়ার স্টেশন রোডে ইয়াছিন (৪২) নামের এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের জাহানাবাদ কালেখাপাড়া গ্রামে।