পার্বতীপুরে ১৫০টি ছাগল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গতকাল মঙ্গলবার ১৫০টি দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। উপজেলার মোমিনপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে কারিতাস কার্যালয়ে জলবায়ু সহনশীল কৃষি প্রকল্পের আওতায় ওই ছাগলগুলো বিতরণ করা হয়। এসব ছাগলের মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা। ছাগল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাসের দিনাজপুর অঞ্চলের মাঠ কর্মকর্তা যোসেফ সরেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ্। বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইদ্রিস আলী, কারিতাসের দিনাজপুর অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার হীরা লাল। বক্তারা উপকারভোগীদের ছাগল পালন সম্পর্কে ধারণা ও টিকা প্রদান করেন।