পার্বত্য অঞ্চলে উত্তেজনা সৃষ্টিতে আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।গতকাল সোমবার আসকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস সৃষ্টিতে ইন্ধন জুগিয়ে আসছে। ওই মহলটি এখন শান্তিচুক্তি বাস্তবায়নকে ক্ষতিগ্রস্ত করতে তত্পর। সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড়ি-বাঙালিদের পাল্টাপাল্টি অবস্থান গ্রহণ এবং সন্তু লারমা ও রাজা দেবাশীষ রায়ের ওপর হামলার ঘটনায় পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাহাড়ি-বাঙালি উভয়েরই সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিতে হবে। আর এ ক্ষেত্রে কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে সরকারকে।