পার্বত্য উইমেন রিসোর্স নেটওয়ার্কের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে চাপিয়ে দেওয়া পর্যটনশিল্প এ অঞ্চলের মানুষকে, বিশেষ করে নারীদের আর্থসামাজিক ঝুঁকিতে ফেলে দিচ্ছে। সে জন্য অবিলম্বে পর্যটন বিভাগকে জেলা পরিষদের মাধ্যমে স্থানীয় মানুষের জীবন-জীবিকার সঙ্গে সংগতিপূর্ণ করে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
বান্দরবানে গতকাল বুধবার পার্বত্য চট্টগ্রাম উইমেন রিসোর্স নেটওয়ার্কের (ডব্লিউআরএন) অষ্টম সম্মেলনে তিন পার্বত্য জেলার আদিবাসী ও বাঙালি নারীরা এ কথা বলেন। জেলা শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকালে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে সম্মেলন উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইনুন নাহার। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, অতিরক্তি পুলিশ সুপার মাহতাব উদ্দিন, ইউএনডিপির জেন্ডার বিশেষজ্ঞ ঝুমা দেওয়ান, শেফালিকা ত্রিপুরা প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের বান্দরবানের প্রধান ডনাইপ্রু নেলী। আরও বক্তব্য দেন সিংয়ং ম্রো, মহিলা পরিষদের কণিকা বড়ুয়া, মিনারা বেগম প্রমুখ।