পার্বত্য এলাকার বাইরে দুর্গম উপজেলা ৩১টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য এলাকার বাইরে দেশের আরও ৩১টি উপজেলাকে দুর্গম হিসেবে চিহ্নিত করেছে সরকার। সম্প্রতি এসব উপজেলার নাম চূড়ান্ত করে একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।উপজেলাগুলো হলো: ভোলার মনপুরা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, চট্টগ্রামের সন্দ্বীপ, কুমিল্লার মেঘনা, কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালী, নোয়াখালীর হাতিয়া, গোপালগঞ্জের কোটালীপাড়া, কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন ও নিকলী; মানিকগঞ্জের দৌলতপুর, ময়মনসিংহের ধোবাউড়া, নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা, খালিয়াজুরী ও মদন; বাগেরহাটের শরণখোলা, খুলনার দাকোপ ও কয়রা; সাতক্ষীরার শ্যামনগর, কুড়িগ্রামের রাজীবপুর ও রৌমারি; নওগাঁর আত্রাই, সিরাজগঞ্জের চৌহালি, হবিগঞ্জের আজমিরীগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর, ধরমপাশা, শাল্লা ও তাহিরপুর।