প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য এলাকায় বহুধাপ বিপণন প্রতিষ্ঠান (এমএলএম) ডেসটিনির সামাজিক বনায়ন কর্মসূচি বেআইনি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই মত দেওয়া হয়েছে। বৈঠকের পর কমিটির সভাপতি শাহ আলম সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘ডেসটিনি জনগণের কাছ থেকে টাকা নিয়ে পার্বত্য এলাকায় গাছের চারা বিতরণ করছে। কমিটি যত দূর জানে, পার্বত্য এলাকায় তাদের এক ইঞ্চিও জমি নেই। অথচ তারা বেআইনিভাবে বনায়ন কর্মসূচি চালাচ্ছে।’এ ছাড়া কমিটি পার্বত্য এলাকায় বদলি হওয়া সত্ত্বেও যেসব শিক্ষক ও ডাক্তার কাজে যোগ দেননি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। বৈঠকে অন্যদের মধ্যে কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, বীর বাহাদুর উশৈ সিং, এ বি এম ফজলে করিম চৌধুরী ও গিয়াস উদ্দিন আহমেদ অংশ নেন।