পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল ও অশান্ত বলে উল্লেখ করে একদিন বিস্ফোরণ ঘটবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা।গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় নিজ কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সন্তু লারমা এই মন্তব্য করেন। আগামী ২ ডিসেম্বর পার্বত্য চুক্তি স্বাক্ষরের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সন্তু লারমা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের গতি আছে কি নেই, তা বোঝা যায় না। সরকারের নীতিনির্ধারক ও রাষ্ট্র পরিচালকদের সদিচ্ছার অভাবে পার্বত্য চুক্তি বাস্তবায়িত হচ্ছে না। পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে প্রশাসন বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। সন্তু লারমা জানান, পার্বত্য চুক্তির ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা, চট্টগ্রামসহ পার্বত্য চট্টগ্রামের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঢাকায় মানুষের জন্য ফাউন্ডেশন ও আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস ঢাকায় অনুষ্ঠান করবে।