পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটিরনিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা শাখার সভাপতি পঞ্চসেন ত্রিপুরাকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি। গত শুক্রবার রাত দুইটার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের শুভরঞ্জনপাড়ার নিজ বাড়িতে পঞ্চসেন ত্রিপুরাকে হত্যা করা হয়।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে পার্বত্য চট্টগ্রামে বিবদমান সব দল ও গোষ্ঠীকে রাজনৈতিক সহিংসতা থেকে সর্বাত্মকভাবে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

যোগাযোগ করা হলে গৌতম দেওয়ান বলেন, গত ২৮ এপ্রিল তিন পার্বত্য জেলা সদর ও বাঘাইছড়িতে আয়োজিত মানববন্ধন কর্মসূচির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছিল। তার পরও একের পর এক সহিংসতায় তরুণ-যুবকদের প্রাণহানির ঘটনা আদিবাসীরা বহন করতে পারছে না। রাজনৈতিক দলগুলোর অনমনীয় মনোভাব এখন চরম পর্যায়ে পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন।

অপরদিকে পঞ্চসেন ত্রিপুরা হত্যার ঘটনার সঙ্গে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের জড়িত থাকার অভিযোগ করেছেন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি নতুন কুমার চাকমা। তবে জনসংহতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা হত্যার ঘটনায় তাঁদের কোনো সদস্যের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। অবশ্য গত শনিবার মাটিরাঙ্গা থানায় দায়ের করা মামলায় কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ইউসুফ মিয়া বলেন, নিহত পঞ্চসেন ত্রিপুরার পিতা খুকসেন ত্রিপুরার দায়ের করা মামলায় কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে হত্যাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

আদিবাসীদের নেতৃত্বাধীন তিন রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, ইউপিডিএফ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) তথ্য ও প্রচার বিভাগের হিসাবমতে, পার্বত্য চুক্তি-পরবর্তী সময়ে রাজনৈতিক সহিংসতায় সাত শতাধিক আদিবাসী নিহত হয়েছে। আহত ও অপহূত হয়েছে অসংখ্য।:n: a�% :o��P�i;mso-ascii-font-family: "Sulekha Sundar";mso-hansi-font-family:"Sulekha Sundar";mso-bidi-language:HI'>।’