পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সম্মেলন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্যচুক্তি বাস্তবায়ন আন্দোলন বেগবান করার প্রত্যয়ে শেষ হলো পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা শাখার প্রথম সম্মেলন ও কাউন্সিল। সম্মেলনে সুনির্মল চাকমাকে সভাপতি, তাপস চাকমাকে সাধারণ সম্পাদক ও সমরজ্যোতি চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে আগামী দুই বছর মেয়াদে ১৭ সদস্যবিশিষ্ট রাঙামাটি জেলা যুব সমিতি গঠন করা হয়েছে।সম্মেলনে সমাপনী অধিবেশনে প্রধান বক্তা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামে এখন ক্রান্তিকাল চলছে। যুবসমাজের সক্রিয় আন্দোলনমুখী ভূমিকা এ অবস্থার উত্তরণ ঘটাতে পারে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলা কমিটির সভাপতি গুণেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে সমাপনী অধিবেশনে আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সহসভাপতি ওয়াইচিং প্রু মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক বাতায়ন চাকমা প্রমুখ।