পার্বত্য চট্টগ্রামে ভূমি জরিপ বিষয়ে আজ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তি এবং ভূমি জরিপ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রোববার রাঙামাটিতে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে। রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ের সভাকক্ষে সকাল ১০টায় এ সভা হবে। সভায় ভূমিবিরোধের নিষ্পত্তি ও জরিপ নিয়ে আইনগত সমস্যার বিষয়ে আলোচনা হবে বলে পার্বত্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।সভায় পার্বত্যচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম অভ্যন্তরীণ উদ্বাস্তু ও ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।যোগাযোগ করা হলে পার্বত্য ভূমি কমিশনের সদস্য চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, ‘আমি সভায় যোগ দেব। তবে জরিপ বিষয়টিকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, আসলে তা ততটা গুরত্বপূর্ণ বলে আমার মনে হয় না। পার্বত্যচুক্তি অনুযায়ী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ জরিপের জন্য পরামর্শ দিলে তখন জরিপ হবে।’পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার জানান, সভায় মূলত জরিপ বিষয়ে আলোচনা হবে।