পার্বত্য চট্টগ্রামে ভেড়া বিতরণ কার্যক্রমের উদ্বোধন
তিন পার্বত্য জেলার ৫০০ কৃষক পরিবারের মাঝে দেশি প্রজাতির ১ হাজার ৫০০টি ভেড়া বিতরণ করা হবে।
গতকাল বৃহস্পতিবার বান্দরবানে দরিদ্র কৃষকদের মাঝে ভেড়া বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছায়েদুল হক এ কথা জানান।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায়, প্রকল্প পরিচালক হাবিবুর রহমান, জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক ও পুলিশ সুপার মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা।
অনুষ্ঠানে মন্ত্রী ছায়েদুল হক বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে তিন পার্বত্য জেলার ৫০০ দরিদ্র কৃষক পরিবারের মাঝে তিনটি করে ভেড়া বিতরণ করা হবে।