পার্বত্য চট্টগ্রামের পর্যটন তুলে ধরতে সাইকেল চালনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ট্যুর দ্য সিএইচটি মাউন্টেইন বাইক প্রতিযোগী দলটি আজ রোববার সকালে রাঙামাটি থেকে বান্দরবানের উদ্দেশে যাত্রা। রাঙামাটি, ১৭ ডিসেম্বর ২০১৭। ছবি: সুপ্রিয় চাকমা
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ট্যুর দ্য সিএইচটি মাউন্টেইন বাইক প্রতিযোগী দলটি আজ রোববার সকালে রাঙামাটি থেকে বান্দরবানের উদ্দেশে যাত্রা। রাঙামাটি, ১৭ ডিসেম্বর ২০১৭। ছবি: সুপ্রিয় চাকমা

পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরার জন্য আয়োজিত মাউনটেইন বাইক (পাহাড়ে সাইকেল চালনা) প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা আজ রোববার বান্দরবানে এসে পৌঁছেছেন। তাঁরা রাঙামাটির দুর্গম সাজেক থেকে শুরু করে খাগড়াছড়ি হয়ে বান্দরবান জেলা পরিষদ চত্বর থেকে আগামীকাল সোমবার সকালে থানচি যাবেন বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

আজ বিকেল সাড়ে চারটায় বান্দরবানের জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করে জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে উপসচিব শাহীন রেজা, সুবিনয় ভট্টাচার্য, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয় পার্বত্য মন্ত্রণালয়ের উদ্যোগে মাউনটেইন বাইক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিন পার্বত্য জেলার পর্যটকদের আকৃষ্ট করা, পর্যটন সম্ভাবনাকে তুলে ধরা ও তরুণসমাজকে নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখাই এ প্রতিযোগিতা আয়োজনের মূল উদ্দেশ্য।
এতে সারা দেশ থেকে ৫৩ জন তরুণ বাইকার (সাইকেলচালক) প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। এঁদের মধ্যে বান্দরবানের ছয়জন, রাঙামাটি ও খাগড়াছড়ির চারজন করে রয়েছেন। বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব এ প্রতিযোগিতার সার্বিক সমন্বয় করছে। প্রতিযোগীরা আগামীকাল সকাল আটটায় চিম্বুক পাহাড় হয়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়কে বান্দরবান থেকে থানচি রওনা হবেন।