পার্বত্য চট্টগ্রামের মিডওয়াইফদের প্রশিক্ষণ শুরু
রাজধানীর মাতুয়াইলে অবস্থিত শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে গতকাল শনিবার পার্বত্য চট্টগ্রামের মিডওয়াইফদের জন্য ছয় মাসব্যাপী কমিউনিটি-ভিত্তিক স্কিলড বার্থ অ্যাটেনডেন্ট প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ইউএনডিপির অর্থায়নে শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট ও চট্টগ্রাম পার্বত্য জেলা পরিষদ এই প্রশিক্ষণের আয়োজন করেছে।প্রশিক্ষণের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দিপংকর তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান খাই শি লাই এবং ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন ফ্যাসিলিটির পরিচালক হেনরিক এফ লারসেন।বিশেষ অতিথির বক্তৃতায় হেনরিক এফ লারসেন বলেন, দুর্গম পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে ইউএনডিপি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তিনি বলেন, ধাত্রীবিদ্যায় দক্ষতা বাড়ানোর জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তি।