পার্বত্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তি বাতিলের দাবিতে গতকাল শনিবার খাগড়াছড়িতে মানববন্ধন করেছে সমঅধিকার আন্দোলন। সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমঅধিকার আন্দোলনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আবদুল মালেক ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
বক্তারা বলেন, মানুষের মতামত উপেক্ষা করে করা এই চুক্তি পাহাড়ে শান্তির পরিবর্তে ভ্রাতৃঘাতী সংঘাত বাড়িয়ে দিয়েছে। তাঁরা পার্বত্য চুক্তিকে অসাংবিধানিক বলে বর্ণনা করেন। বক্তারা ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবি জানান।