পার্বত্য চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি আদায়ে দলমতনির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের জ্যেষ্ঠ আদিবাসী নেতারা। একই সঙ্গে সরকারকে চুক্তি বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা ও সমর্থন দেওয়ারও আহ্বান জানানো হয়। গতকাল বৃহস্পতিবার রাঙামাটির আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।সংগঠনের সভাপতি গৌতম দেওয়ানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন মানিক লাল দেওয়ান, সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা, সমাজকল্যাণ বিভাগের সাবেক উপপরিচালক আরতি চাকমা, সাবেক যুগ্ম সচিব ইউ কে জেন, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বোধিস্বত্ব চাকমা প্রমুখ।