পার্বত্য চুক্তি বাস্তবায়নে কর্মপরিকল্পনা ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গ্লোবাল ভয়েস ফর পিস ইন দি সিএইচটি।গতকাল রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক ওই সংগঠনের দুজন প্রতিনিধি এ ঘোষণার দাবি জানান। এই দুজন জাপানের পার্লামেন্ট সদস্য নাওতো সাকাগুচি ও মিয়েকো তানাকা। তাঁরা প্রধানমন্ত্রীর কাছে বিশ্বের নানা প্রান্তের ৩৫ হাজারের বেশি মানুষের সই করা একটি চিঠি তুলে দেন। চিঠিতে একই দাবির কথা লেখা আছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আবেদনে বলা হয়েছে, ‘আমরা চাই, পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার সময়সীমা বেঁধে দিয়ে একটি কর্মপরিকল্পনা ঘোষণা করুক; যার মাধ্যমে ভূমি বিরোধের নিষ্পত্তি, সব অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহার, প্রশাসনিক ক্ষমতা আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর এবং শরণার্থী ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত পাহাড়ি জনগোষ্ঠীর পুনর্বাসন হবে।’ গ্লোবাল ভয়েস ফর পিস ইন দি সিএইচটির ওই স্মারকে ১০৫টি দেশের ৩৫ হাজার ৭৫৭ জন লোক সই করেন; যার মধ্যে রয়েছেন ১৯৭৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাইরেড করিগান মাগুয়ের। বিজ্ঞপ্তি।