প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ সরকারের মেয়াদে পার্বত্য চুক্তি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হবে। চুক্তির আলোকেই সড়ক যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়নের মাধ্যমে এখানকার আর্থসামাজিক অবস্থার বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হবে।
গতকাল শুক্রবার যোগাযোগমন্ত্রী সেনাবাহিনীর ঘাগড়া-চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া-বান্দরবান সড়কের সংস্কারকাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের সেনাবাহিনীর ১৯ প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়নের (ইসিবি) বাঙ্গাহালিয়া বেস ক্যাম্প এলাকায় স্থানীয় লোকজন ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সেনা প্রকৌশল কোরের ব্রিগেডিয়ার জেনারেল আবদুল ওহাব, কর্নেল জামিউল হোসেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী ফজলুল হক উপস্থিত ছিলেন।