পার্বত্য চুক্তি বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে: দীপঙ্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার বলেছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিত করেছে। পার্বত্য চট্টগ্রামের কিছু পাহাড়ি ও বাঙালি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে পার্বত্য চুক্তি বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।গতকাল শনিবার খাগড়াছড়ি সদরের চম্পাঘাট অখণ্ড উপাসনা মন্দিরের অনাথ ছাত্রদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে চরিত্র গঠনমূলক ধর্মীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।দীপঙ্কর তালুকদার আরও বলেন, চুক্তি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছে। কিন্তু একটি পক্ষের অসহযোগিতায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন থেমে আছে। পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের পাশাপাশি সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। সরকারের একার পক্ষে চুক্তি বাস্তবায়ন সম্ভব নয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারত-প্রত্যাগত শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্রলাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা, জেলা প্রশাসক আনিস উল হক ভূঁইয়া, পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক প্রমুখ।উল্লেখ্য, খাগড়াছড়ি সদরের চম্পাঘাট এলাকায় ভ্রাতৃ দ্বিতীয়া অখণ্ড সম্মেলনের দুই দিনের কর্মসূচির মধ্যে গতকাল ছিল শেষ দিন।