পার্বত্য চুক্তি বাস্তবায়নে যা কিছু করার তা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা জনগণকে আন্দোলন সংগ্রামে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে যা কিছু করার, তা করতে হবে। স্বাধীনতাসংগ্রামের আগে পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, তা এখনো অব্যাহত আছে। এ অবস্থার অবসান ঘটাতে হবে।গতকাল শুক্রবার রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের বড়াদম সেতুসংলগ্ন এলাকায় আয়োজিত সমাবেশে সন্তু লারমা এসব কথা বলেন। স্থানীয় জনগণ সমিঞ্চলিতভাবে এ সমাবেশের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন স্থানীয় জনসংহতি সমিতির নেতা ঋষি মোহন চাকমা।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, কামিলাছড়ি মৌজার হেডম্যান আইনজীবী ভবতোষ দেওয়াসহ পাহাড়ি ছাত্র পরিষদ, মহিলা সমিতি ও যুব সমিতির নেতারা।সন্তু লারমা আরও বলেন, সরকারের নীতিনির্ধারকদের অসহযোগিতায় চুক্তি বাস্তবায়ন হচ্ছে না। ফলে পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারের একটি বিশেষ মহলের সহযোগিতায় ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) চুক্তিবিরোধী ষড়যন্ত্রসহ চুক্তি বাস্তবায়নকামীদের হত্যা এবং অপহরণ, চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। বারবার দাবি করা সত্ত্বেও সরকার ইউপিডিএফকে নিষিদ্ধ করছে না। তাই জনগণকেই নির্মূলের ব্যবস্থা করতে হবে। জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, সন্তু লারমা দীর্ঘ দুই বছরের বেশি সময় পর ইউনিয়ন পর্যায়ের জনসভায় বক্তব্য দিলেন।