পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকার কাজ করছে। এ চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে কয়েক দশকের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটেছে। চুক্তির অনেক বিষয় বাস্তবায়িত হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। গতকাল শুক্রবার দুপুরে পার্বত্য চট্টগ্রামের কাপ্তাইয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধবিহারসংলগ্ন মাঠে এই উৎসব শুরু হয়।উৎসব কমিটির আহ্বায়ক তংছাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূরুজ্জামান প্রমুখ। মন্ত্রী হাছান মাহমুদ বলেন, পার্বত্য চুক্তি ছাড়াও পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। অনুষ্ঠান শেষে মন্ত্রী ফিতা কেটে ও পানি ছিটিয়ে ঐতিহ্যবাহী জল উৎসবের উদ্বোধন করেন।