পার্বত্য চুক্তি বাস্তবায়নে হেডম্যানদের এগিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলন-সংগ্রাম ছাড়া চুক্তি বাস্তবায়ন ও অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। পার্বত্য চুক্তি বাস্তবায়নে হেডম্যানদের এগিয়ে আসতে হবে। গতকাল সোমবার ‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও উন্নয়নে হেডম্যানদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা এসব কথা বলেন। রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী এ সেমিনারে প্রধান বক্তা ছিলেন চাকমা রাজা দেবাশীষ রায়। আরও বক্তব্য দেন আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বৃষকেতু চাকমা। এ ছাড়াও হেডম্যানরা তাঁদের সমস্যা ও কার্যক্রম নিয়ে বক্তব্য দেন। আজ মঙ্গলবার উপজেলা পরিষদের চেয়ারম্যানদের নিয়ে একই বিষয়ে সেমিনার হবে বলে জানা গেছে।সন্তু লারমা অভিযোগ করে বলেন, এখানকার প্রশাসন পার্বত্য চট্টগ্রামে হেডম্যানদের ভূমিকাকে গুরুত্ব দেয় না। এ এলাকার প্রথাগত আইন সম্পর্কেও তাদের ধারণা নেই। ফলে তারা প্রথাগত আইন প্রয়োগে বাধা সৃষ্টি করে। চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, হেডম্যানদের অবজ্ঞা করে পার্বত্য ভূমি সমস্যার সমাধান সম্ভব নয়। কার ইঙ্গিতে পার্বত্য ভূমি কমিশন হেডম্যানদের পাশ কাটিয়ে ভূমিবিরোধ নিষ্পত্তি করতে চায়। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতার দেড় বছরে চুক্তি বাস্তবায়নের অনেক কথা বলেছে। কিন্তু কাজের কাজ কিছুই করেনি। এবার কথায় নয়; কাজে চুক্তির বাস্তবায়ন চাই।