পার্বত্য চুক্তি বিষয়ে জাতিসংঘে অসত্য তথ্য দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার পরিষদে সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে অসম্পূর্ণ তথ্য পেশ করেছে বলে অভিযোগ বাংলাদেশ আদিবাসী ফোরাম ও কাপেং ফাউন্ডেশনের।তারা অভিযোগ করেছে, ২০০৯ সালের ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউতে (ইউপিআর) সরকার একই প্রতিশ্রুতি দিয়েও গত সাড়ে চার বছরে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়নি।গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে আদিবাসী সংগঠন দুটি। বাংলাদেশ সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার পরিষদে দ্বিতীয়বারের ইউপিআরে সরকারের দেওয়া বক্তব্যের ওপর ভিত্তি করে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। তাতে বলা হয়, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে প্রথম দেশের ৪৮টি নৃগোষ্ঠী ও ট্রাইবাল সম্প্রদায়ের সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে বলে সরকার ইউপিআরে যে বক্তব্য দিয়েছে তা সঠিক নয়। কাপেং ফাউন্ডেশনে উপদেষ্টা ও আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডালেম চন্দ্র বর্মন বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকার কেবল একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। কিন্তু একটিও বাস্তবায়িত হয়নি।সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠন দুটির নেতা ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।