পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তির ১৬ বছর পার হওয়ার পরও সেখানে বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনব্যবস্থার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ও চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করছে মানুষের জন্য ফাউন্ডেশন ও এর ১৫টি সহযোগী সংস্থা।
গতকাল রোববার মানুষের জন্য ফাউন্ডেশন ও এর সহযোগী সংস্থাগুলোর এক যুক্ত বিবৃতিতে বলা হয়, ‘তিন পার্বত্য জেলা পরিষদের কাছে আইনশৃঙ্খলা, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, পুলিশ, মাধ্যমিক শিক্ষা, বন ও পর্যটন ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ এখনো হস্তান্তর করা হয়নি। আঞ্চলিক পরিষদ কার্যবিধিমালা প্রণয়ন ও জেলা পরিষদগুলোতে নির্বাচনব্যবস্থা করা হয়নি, স্থায়ী বাসিন্দা ভিত্তিতে ভোটার তালিকাও প্রণীত হয়নি।’