পার্বত্য চুক্তির স্মারক টেবিলটি প্রদর্শন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির লক্ষ্যে প্রথম বৈঠকে ব্যবহূত টেবিলটি প্রদর্শনীর জন্য খাগড়াছড়ি সেনানিবাসে নেওয়া হয়েছে। বুধবার বিকেলে প্রদর্শনীর উদ্দেশে টেবিলটি নেওয়া হয়।বিজিবির লোগাং অঞ্চলের অধিনায়ক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘২৪ থেকে ২৬ মার্চ পর্যন্ত খাগড়াছড়ি সেনানিবাসে টেবিলটি প্রদর্শন করা হবে। পার্বত্য শান্তি চুক্তি ছাড়াও মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর বিভিন্ন অবদানের বিষয়ও প্রদর্শনীতে স্থান পাবে।’পানছড়ি উপজেলার চেংগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা বলেন, প্রদর্শনী শেষে টেবিলটি ফেরত দেওয়া হবে। ১৪ মার্চ এ ব্যাপারে একটি চুক্তি হয়েছে। গত ২৯ নভেম্বর প্রথম আলোয় ‘একটি টেবিলকাহিনি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর টেবিলটি প্রশাসনের নজরে আসে। চেংগী ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা জানান, ১৯৮৫ সালের ২১ অক্টোবর সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিনিধিদের প্রথম বৈঠক হয় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেংগী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে। সেখানে টেবিলটি ব্যবহূত হয়।