পার্বত্য জেলা পরিষদ বিল প্রত্যাহরেরদাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে উত্থাপিত তিন পার্বত্য জেলা পরিষদ সংশোধনী তিনটি বিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন নাগরিক সামাজের প্রতিনিধিরা। গতকাল শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।
নাগরিক সমাজ আয়োজিত এই মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য। তিনি বলেন, একতরফাভাবে গত ১৭ নভেম্বর জাতীয় সংসদে এই বিল উত্থাপনের মধ্য দিয়ে সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি লঙ্ঘন করছে। কারণ চুক্তিতে উল্লেখ রয়েছে পার্বত্য এলাকাবিষয়ক কোনো আইন প্রণয়ন করতে হলে অবশ্যই আঞ্চলিক পরিষদের পরামর্শ গ্রহণ করতে হবে। তিনি এই গণবিরোধী বিলটি প্রত্যাহরের দাবি জানান। বিজ্ঞপ্তি।