পার্বত্য জেলা শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ৩০ শতাংশ পাহাড়ি ভাতা দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বৃহত্তর পার্বত্য জেলা শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদ। খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে গতকাল বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীরা এ মানববন্ধন করেন।সমন্বয় পরিষদের খাগড়াছড়ি জেলার সমন্বয়কারী অজিত বরণ চাকমার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক এম এ সোফা চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম রহমান, চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য-সচিব সাইফুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মহিবুর রহমান, রঞ্জন কুমার চাকমা, খাগড়াছড়ি শিক্ষক সমিতির সভাপতি আমজাত হোসেন, শিক্ষক নেতা সাইথোঅং মারমা, বাদল বরণ বড়ুয়া প্রমুখ।