পার্বত্য তিন জেলার প্রথম হেডম্যান সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য তিন জেলার আদিবাসী সমাজের মৌজাপ্রধান হেডম্যানদের প্রথম সম্মেলন আজ বুধবার রাঙামাটিতে অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন খাগড়াছড়ি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি শক্তিপদ ত্রিপুরা। এ সময় তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের হেডম্যান প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের প্রথাগত প্রতিষ্ঠান হেডম্যান প্রশাসন পাকিস্তান আমল থেকে অবহেলা ও বঞ্চনার শিকার। অথচ রাষ্ট্রের প্রয়োজনে এই প্রতিষ্ঠান যুগ যুগ ধরে পার্বত্য চট্টগ্রামের সামাজিক ও আইনশৃঙ্খলা রক্ষা, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং ভূমি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।হেডম্যানদের কার্যক্রম জোরদার করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের কাছে দাবি উত্থাপন ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের জন্য তিন পার্বত্য জেলার হেডম্যানদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।তাঁদের তথ্যমতে, তিন পার্বত্য জেলায় মোট ৩৬৯ জন হেডম্যান রয়েছেন। সম্মেলনে সবাই উপস্থিত থাকবেন। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, বিশেষ অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রামের তিন সার্কেলপ্রধান (রাজা), রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙামাটি জেলা প্রশাসক সুরেন্দ্রনাথ চক্রবর্তী।