পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকে আজ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে এক বাঙালি কিশোরীকে ধর্ষণ, রাঙামাটি ও বান্দরবান জেলায় পাঁচজন বাঙালিকে অপহরণের প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক আবদুল মজিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।বিবৃতিতে বলা হয়, ৪ ফেব্রুয়ারি রামগড় উপজেলা থেকে এক কিশোরীকে অপহরণ করে খাগড়াছড়ি সদরের একটি হোটেলে আটক করে উপজাতি সন্ত্রাসীরা ধর্ষণ করে এবং রাঙামাটি জেলায় তিনজন ও বান্দরবান জেলায় দুজন বাঙালিকে উপজাতি সন্ত্রাসীরা অপহরণ করার প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ আজ সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। বিবৃতিতে হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়। তবে বিবৃতিতে আজকের হরতাল তিন পার্বত্য জেলায়, না শুধু খাগড়াছড়ি জেলায় ডাকা হয়েছে, তা স্পষ্ট করে বলা হয়নি।এ প্রসঙ্গে খাগড়াছড়ি জেলার আহ্বায়ক আবদুল মজিদ মুঠোফোনে বলেন, কেন্দ্রীয়ভাবে ঢাকায় তিন পার্বত্য জেলায় হরতাল ডাকা হয়েছে।’