পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ৫ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি শাখার সহসভাপতি মাইন উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান মো. আলকাছ আল মামুন ভূইয়া, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি লোকমান হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক জাহেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ও সহসাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ।
সংবাদ সম্মেলনে চাঁদার জন্য যানবাহনে গুলিবর্ষণ-অগ্নিসংযোগ, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে আদিবাসী শব্দের ব্যবহারের নিন্দা জানানো হয়।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে পৌরসভার কাউন্সিলর মাসুম রানার ওপর হামলার বিচার, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বাতিল, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাঙালিদের জন্য কোটা।
সংবাদ সম্মেলনে বলা হয়, দাবি আদায়ে ১৩ ফেব্রুয়ারি তিন পার্বত্য জেলাসহ সমতলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।