প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১ সংশোধনের বিরুদ্ধে আবারও লাগাতার হরতালের হুমকি দিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
গতকাল শুক্রবার সকাল ১১টায় রাঙামাটির একটি রেস্তোরাঁয় আয়োজিত সাংবাদিক সমেঞ্চলনে এ হুমকি দেওয়া হয়।
সাংবাদিক সমেঞ্চলনের লিখিত বক্তব্য পড়ে শোনান পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি আলকাছ আল মামুন ভূঁইয়া।
বক্তব্যে অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী পার্বত্য ভূমি কমিশনের সংশোধনী আইনটি জাতীয় সংসদে পাস করতে উঠেপড়ে লেগেছেন। এই আইন পাস হলে পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে বলে উল্লেখ করে বলা হয়, আইনটি যেদিন সংসদে উত্থাপন করা হবে সেদিন থেকে তিন পার্বত্য জেলায় লাগাতার হরতাল কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।