পার্বত্য ভূমি কমিশন আইন সংস্কার বন্ধের দাবি বিএনপির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন সংস্কার বন্ধের দাবি জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া। এই সংস্কার-প্রক্রিয়ার মাধ্যমে পার্বত্য অঞ্চলে অশান্তি ডেকে আনা হচ্ছে বলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক এই চেয়ারম্যানের অভিযোগ।
গতকাল রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে খাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়াদুদ ভূঁইয়া এসব কথা বলেন। চট্টগ্রাম নগরে করা এই সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহসভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনীন্দ্র লাল ত্রিপুরা প্রমুখ।