পার্বত্য ভূমি কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচিতে একাত্মতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানের একতরফা শুনানি বাতিল ও প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবিতে গণতান্ত্রিক যুব ফোরামের ১০ জুনের ভূমি কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে খাগড়াছড়ি সদরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এর আগে এ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত ২৫ জন জনপ্রতিনিধি। গণতান্ত্রিক যুব ফোরামের দপ্তর সম্পাদক নিকোলাস চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়। একাত্মতা প্রকাশ করা সংগঠনগুলোর মধ্যে রয়েছে খবংপুড়িয়া সমাজ উন্নয়ন কমিটি, পাইওনিয়ার ক্লাব, চান্দবী ক্লাব, মুনিগ্রাম উজ্জ্বল ক্লাব, হিল স্টার ক্লাব, আনন্দ সমিতি ও উপালী সমিতি। আর সংহতি প্রকাশ করা জনপ্রতিনিধিদের মধ্যে রয়েছেন পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান সোনা রতন চাকমা, নান্যাচর উপজেলা চেয়ারম্যান প্রীতিময় চাকমা, মহালছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, দীঘিনালা উপজেলা ভাইস চেয়ারম্যান সুপ্রিয় চাকমা প্রমুখ।